শীতল ক্যাটরিনা উষ্ণ শাহরুখ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাস্থল বলিউডের কালারস স্ক্রিন অ্যাওয়ার্ড মঞ্চ। মঞ্চে শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফ। হঠাৎ কী হলো, ক্যাটের দিকে এগিয়ে গেলেন শাহরুখ। আচমকা চুমু খেয়ে বসলেন ক্যাটের গালে। ছবিতেই দেখুন, তার প্রতিক্রিয়ায় কেমন জমে বরফ হয়ে গেছেন ক্যাট! লোকে বলছে, কিং খানকে দেখে কত নারীই তো মূর্ছা যায়, সেখানে সেধে গিয়ে না হয় একটা চুমুই দিয়েছেন, তাতে অমন বরফ হয়ে যাওয়ার কী দরকার, ক্যাট? তবে শাহরুখের অমন অতর্কিত ভালোবাসা প্রকাশের পর অনেকেরই সকৌতুক প্রশ্ন, প্রিয়াঙ্কার কাছ থেকে অন্যদিকে দৃষ্টিপাতের চেষ্টা করলেন না তো শাহরুখ? ঘটনা তো চাপা নেই, গৌরীর সঙ্গে শীতল যুদ্ধই চলছে এখন তাঁর! দ্য হিট লিস্ট টিম।