শীতলক্ষ্যা নদী থেকে জেট ফুয়েলসহ চারজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় শীতলক্ষ্যা নদীতে আজ শনিবার ভোরে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জেট ফুয়েল ও ফার্নেস তেল উদ্ধার করেছে। এ সময় দুটি ট্রলারসহ জ্বালানি তেল পাচারকারী চক্রের চার সদস্যকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিরা হলেন—আরিফ, ইয়াজউদ্দিন, ইমরান ও সুজন।কোস্টগার্ডের নারায়ণগঞ্জ স্টেশন কমান্ডার ফেরদৌস আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের পাগলা স্টেশনের কোস্টগার্ড সদস্যরা ওই এলাকায় আজ ভোরে অভিযান চালান। এ সময় জেট ফুয়েল ও ফার্নেস ওয়েলভর্তি দুটি বাল্কহেড আটক করা হয়। উদ্ধারকৃত তেলের দাম অর্ধকোটি টাকা।কোস্টগার্ড সদ্যরা জানান, ওই এলাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নিয়ন্ত্রণাধীন পদ্মা ও মেঘনা কোম্পানির জ্বালানি তেলের ডিপো রয়েছে। ডিপোতে খালাসের উদ্দেশ্যে আসা জ্বালানির তেলভর্তি জাহাজ থেকে চক্রটি দীর্ঘদিন ধরে জ্বালানি তেল পাচার করে আসছিল।