শীতলক্ষ্যায় ট্রলার ডুবি: ৭টি লাশ উদ্ধার, নিখোঁজ ৯
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতলক্ষ্যা নদীতে গত রোববার বালুর ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় আজ মঙ্গলবার সকালে সাতটি লাশ উদ্ধার করা হয়েছে। নারায়ণগঞ্জের মদনগঞ্জ এলাকায় নদী থেকে লাশগুলো উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছেন নয় যাত্রী।নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান সাতটি লাশ উদ্ধারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। প্রসঙ্গত, গত রোববার রাত পৌনে ১১টায় শহরের টানবাজার খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদীতে বালুবাহী ট্রলারের ধাক্কায় দেড় শতাধিক যাত্রী নিয়ে এ ট্রলারটি ডুবে যায়। এর মধ্যে অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। তবে নিখোঁজ ছিলেন ১৬ জন। আজ এঁদের মধ্যে সাতজনের লাশ উদ্ধার করা হয়েছে।