শীতলতম ডিসেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯১০ সালের পর ডিসেম্বরে যুক্তরাজ্যে এত তীব্র ঠান্ডা পড়েনি। তাই চলতি ডিসেম্বর ‘শতাব্দীর সবচেয়ে ঠান্ডা ডিসেম্বর’ হিসেবে ইতিহাসে স্থান করে নিতে পারে। বিবিসির আবহাওয়া কেন্দ্রের তথ্যমতে, চলতি ডিসেম্বরে ১০০ বছর আগের সেই রেকর্ড ভেঙে যেতে পারে। আশঙ্কা রয়েছে ওরস্টার শহরের তাপমাত্রা মাইনাস ১৭ ও স্কটল্যান্ডের উত্তরাঞ্চলের গ্রাম আল্টনাহারার তাপমাত্রা মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে যেতে পারে। ইতিমধ্যে আয়ারল্যান্ডের ক্যাসলডার্গ এলাকায় তাপমাত্রা মাইনাস ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিবিসি