শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বিভিন্ন স্থানে দরিদ্র, শীতার্ত ও গৃহহীন মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।গতকাল শনিবার রাত পৌনে একটার দিকে রাজধানীর বনানী মাঠে তিনি প্রায় ৬০০ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন। এরপর তিনি রাজধানীর পান্থপথ, সোনারগাঁ হোটেলের সামনে, গ্রীন রোড এলাকা এবং তেজগাঁও এলাকায় শীতার্তদের মধ্যেও কম্বল বিতরণ করেন।এ সময় ঢাকা সিটি মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, আবদুস সালাম, আমিরুল ইসলাম আলিম, বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান এবং আবদুল কাইয়ুম উপস্থিত ছিলেন।—ইউএনবি।