শীতে উৎসবমুখর সাংস্কৃতিক অঙ্গন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাকে এখন উৎসবের নগর বললে অত্যুক্তি হবে না। দেশ-বিদেশের শত ছবি নিয়ে চলছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। শুক্রবার থেকে শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে চলছে সেলিম আল দীন স্মরণোৎসব। গতকাল শনিবার জাতীয় নাট্যশালায় শুরু হয়েছে নাট্যজন নাট্যউৎসব। সদ্য বিদায় নেওয়া পৌষ আর নতুন মাঘের শীত উপেক্ষা করে কর্মময় দিনের শেষে সন্ধ্যায় উৎসবস্থলে ভিড় করছেন বিনোদনপিয়াসী নাগরিকেরা।‘বহে নিরন্তর অনন্ত আনন্দধারা’ স্লোগান নিয়ে গতকাল শুরু হয়েছে নাট্যজন নাট্যউৎসব। বাংলাদেশের সাতটি ও কলকাতার একটি নাট্যদল এ উৎসবে অংশ নিচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে উৎসবের উদ্বোধন করেন সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আইটিআইয়ের সভাপতি রামেন্দু মজমুদার ও শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী। আলোচনা শেষে গান করেন শিল্পী অভিজিৎ বসু ও চিত্রলেখা গুহ। এরপর ছিল নাট্যজনের শিল্পীদের নৃত্য পরিবেশনা।পরে উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় মামুনুর রশীদের একক অভিনীত বাঙলা থিয়েটারের দি ডিসট্যান্ট নিয়ার নাটকটি। রোববার একই মিলনায়তনে কলকাতার লোককৃষ্টি তিন নম্বর চোখ ও সোমবার ইহাই সত্য মঞ্চস্থ করবে।