শীতে কাঁপছে উত্তরাঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র শীতে দেশের উত্তরাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজশাহী ও দিনাজপুরে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস ও পাবনার ঈশ্বরদীতে ৪.৯ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে বলে জানা গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী ঘন কুয়াশা কেটে যাওয়ার পরে রাজশাহীতে শীতের তীব্রতা বেড়েছে। আজ মঙ্গলবার রাজশাহীতে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা ছয় দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তীব্র শীতে মানুষের জীবনযাত্রা প্রায় অচল হয়ে পড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, একদিনেই শিশু ওয়ার্ডে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ৩৪ জন শিশু ভর্তি হয়েছে।দিনাজপুরহাড় কাঁপানো শীত আর শৈত্য প্রবাহে কাঁপছে দিনাজপুর। দিনাজপুর আবহাওয়া অফিস জানায়, আজ মঙ্গলবার জেলায় তাপমাত্রা ছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ঈশ্বরদী (পাবনা)ঈশ্বরদীতে এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ মঙ্গলবার ৪.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ঈশ্বরদীতে। ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অধিদপ্তরের ডিউটি অ্যাসিসটেন্ট আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিন আহমেদ খান বলেন, গত কয়েকদিন ধরে সেখানে শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে।