শীতের সন্ধ্যায় সংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানে গানে ব্যান্ডশিল্পীরা রাজধানীর আর্মি স্টেডিয়ামে গতকাল রোববার মাতিয়ে রেখেছিলেন শ্রোতাদের। প্রবেশদ্বার খোলা হয়েছিল বিকেল চারটায়। তার পর থেকেই গানের জনপ্রিয় শিল্পীরা শ্রোতাদের শুনিয়েছেন তাঁদের প্রিয় গানগুলো। কনসার্টের আয়োজক ছিল মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক।এলআরবি পরিবেশন করে তাদের জনপ্রিয় গান ‘সেই তুমি’। মাইলস শোনায় ‘জ্বালা জ্বালা’, অর্থহীনের গান ছিল ‘চাইতে পারো’, ওয়ারফেইজ পরিবেশন করে ‘বসে আছি’, ‘তোমাকে’, ‘হে সমাজ’, ‘তুমি কি দেখেছ’। ‘ফাইসা গেছি’, ‘স্বাধীনতা’, ‘বারো হাত শাড়ি’ গানগুলো পরিবেশন করেন শিল্পী হায়দার হোসেন।অসাধারণ সাফল্যের ধারাবাহিকতায় গতকাল ২৫ ডিসেম্বর বিকেল চারটায় অনুষ্ঠানে বাংলালিংকের জ্যেষ্ঠ বিপণন পরিচালক শিহাব আহমেদ জানান, বাংলাদেশের বৈচিত্র্যময় সংগীতের মাধ্যমে দেশীয় সংস্কৃতি তুলে ধরতে দেশব্যাপী নানা ধরনের গানের আসরের আয়োজন করে আসছে বাংলালিংক। এই উদ্যোগের অংশ হিসেবে গত বছরের ডিসেম্বরে খুলনায় প্রথম বড় আকারের কনসার্টের আয়োজন করা হয়। পরে চট্টগ্রাম, রাজশাহী ও রংপুরে সংগীত উৎসবের আয়োজন করা হয়। গতকাল রোবার ঢাকায় অনুষ্ঠিত এই কনসার্টের মধ্য দিয়ে তাদের এই ধারাবাহিক সংগীত উৎসব শেষ হলো।