শীর্ষ তিন নেতার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি খালেদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন এবং স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার বিরুদ্ধে ঢাকা, পঞ্চগড়, ভোলাসহ সারা দেশে যে মামলা হয়েছে, তার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি এই তিন নেতার বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহারের দাবি জানান। আজ সোমবার দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। ইউএনবিবিরোধী দলের নেতা-কর্মীদের প্রতি দমন-পীড়ন ও নির্যাতনের পথ পরিহার করে সরকারকে গণতান্ত্রিক পথে ফিরে আসার আহ্বান জানিয়েছেন খালেদা জিয়া। তিনি সরকারকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, অন্যথায় নিজের পাতানো ফাঁদেই পড়বেন।খালেদা জিয়া বলেছেন, ‘বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। জনগণই এই দলের শক্তি। কোনো অশুভ শক্তি আমাদের কথা বলার শক্তি কেড়ে নিতে পারবে না।’