শীর্ষ নিউজ ডট কমের সম্পাদক রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির মামলায় সাপ্তাহিক শীর্ষ কাগজ ও বার্তা সংস্থা শীর্ষ নিউজ ডট কমের সম্পাদক মো. একরামুল হককে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূর এ রিমান্ড মঞ্জুর করেন। কলাবাগান থানার পুলিশ তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।এর আগে আজ ভোরে রাজধানীর মগবাজারের বাসা থেকে কলাবাগান থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।ব্যবসায়ী গিয়াসউদ্দিন বাদী হয়ে ২৮ জুলাই মো. একরামুল হকের বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে একটি নালিশি মামলা দায়ের করলে আদালত কলাবাগান থানার পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন।মামলায় অভিযোগ করা হয়, বাদীর প্রতিষ্ঠানের কাছে একরামুল হক ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। যদি চাঁদার টাকা না দেওয়া হয়, তাহলে বিভিন্ন প্রতিবেদন ছাপিয়ে বাদী ও তাঁর প্রতিষ্ঠানের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়।২৬ জুলাই সর্বশেষ রাত আটটার দিকে বাদীর ব্যবসায়িক প্রতিষ্ঠানে আবারও চাঁদা দাবি ও ভয়ভীতি দেখানো হয়।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, একরামুল হকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত। এরই পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আজ তাঁকে গ্রেপ্তার করা হয়।