শীর্ষ নিউজ সম্পাদকের বিরুদ্ধে আরেকটি মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদাবাজি ও মারধরের অভিযোগে শীর্ষ নিউজ ডটকমের সম্পাদক মো. একরামুল হক, তাঁর স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন আশুলিয়ার আরাগাঁও এলাকার ব্যবসায়ী শহীদুল ইসলাম।বিচারিক হাকিম কাজী শহীদুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করে ঘটনার বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন।শাহবাগ থানায় দায়ের করা অন্য একটি মামলায় মো. একরামুল হককে গ্রেপ্তার রেখে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। কাল বুধবার এ বিষয়ে শুনানি হবে। আরেকটি মামলায় আজ তাঁর দুই দিনের রিমান্ড শেষ হয়েছে।