শীর্ষ নেতাদের নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা করে শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের হামলায় সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি শামছুল আলম ওরফে গোলাপ জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতিসহ অনেকের সঙ্গে কথা বলেছেন। তাঁদের কাছ থেকে পাওয়া দিকনির্দেশনা অনুসারেই ক্য্যাপাসে হামলার ঘটনা ঘটে। র‌্যাটিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) হাতে গ্রেপ্তারের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমির আলী হলের ইসলামী ছাত্রশিবিরের সভাপতি ইকরাম হোসাইন আজ সোমবার সাংবাদিকদের এসব কথা জানান।ইকরামকে গতকাল রোববার রাতে ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুর এলাকা থেকে গ্রেপ্তার করে। তিনি ছাত্রলীগের নেতা ফারুক হত্যা মামলার আসামি। গ্রেপ্তার করা শিবিরের নেতাকে আজ র‌্যাব কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। তিনি নিজে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।র‌্যাব জানায়, এ নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনায় শিবিরের মোট ২৮ জন নেতাকে গ্রেপ্তার করা হলো। তাঁদের মধ্যে র‌্যাব নয়জনকে ও পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করেছে।র‌্যাব কর্মকর্তারা জানান, জিজ্ঞাসাবাদে ইকরাম স্বীকার করেছেন, বিশ্ববিদ্যালয়ে গণ্ডগোল শুরু হওয়ার আগেই হামলার পরিকল্পনা করা হয়। এতে ছাত্রশিবিরের বিভিন্ন নেতা-কর্মীদের সঙ্গে তিনি নিজেও অংশ নেন। ওই সভায় ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা এবং প্রশাসন বাধা দিলে প্রয়োজনে তাদেরও প্রতিহত করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি জানান, পূর্বপরিকল্পনা অনুযায়ী ছাত্রশিবিরের কর্মীরা পাঁচটি দলে বিভক্ত হয়ে রাত ১২টার দিকে সব হলে একযোগে হামলা চালান। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতি শামছুল আলম ওরফে গোলাপ এতে নেতৃত্ব দেন। গোলাপ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির একাধিক নেতার সঙ্গে মোবাইল ফোনে এ নিয়ে কথাও বলেন। তিনি যাঁদের সঙ্গে কথা বলেছিলেন, তাঁদের একটি তালিকাও র‌্যাব সংগ্রহ করেছে।