শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণা
শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে জামায়াতের কর্মসূচি ঘোষণানিজস্ব প্রতিবেদকজামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, একাত্তরের যুদ্ধাপরাধের সঙ্গে জামায়াতের নেতা তো দূরের কথা দলের কোনো সদস্যই জড়িত ছিল না। সাধারণ ক্ষমার বাইরে যে অপরাধ ছিল, জামায়াতের তাতে কোনো সম্পৃক্ততা নেই। জামায়াত কোনো খুন, ধর্ষণ ও লুটপাট করেনি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের বিরুদ্ধে এসব বানোয়াট তথ্য দিয়ে জামায়াতকে হয়রানি করার চেষ্টা করছে।আজ বুধবার বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের মুক্তির দাবিসহ বিভিন্ন বিষয়ে কর্মসূচি ঘোষণাকালে তিনি এ কথা বলেন।জামায়াতঘোষিত কর্মসূচির মধ্যে আছে আগামী ২৯ জুলাই সারা দেশে বিক্ষোভ সমাবেশ ও ৩০ জুলাই দোয়া দিবস। জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে আগামী ৪, ৫ ও ৬ আগস্ট সমাবেশ ও গণসংযোগ। এ ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ৮ ও ১০ আগস্ট মিছিল ও সমাবেশ।