শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে খালেদার বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ জুন ঢাকায় বিএনপির কর্মসূচিকে সামনে রেখে করণীয় নির্ধারণে আজ বৃহস্পতিবার রাতে ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।বৈঠকে আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে কর্মসূচি, এক দফা ঘোষণাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। এ ছাড়া ১১ জুন সমাবেশের বক্তৃতায় খালেদা জিয়া কী বলবেন, এ ব্যাপারেও আলোচনা হবে। আগামী ৯ জুন রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই আলোচনাগুলো চূড়ান্ত হবে।আজ সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে বাজেটের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করবেন বিএনপির নেতারা।১০ জুন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার দাবিতে সরকারকে বিএনপির বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে। বেঁধে দেওয়া সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়িত না হলে ১১ জুন ঢাকায় সমাবেশ কর্মসূচিতে যাবে বিএনপি।