শীর্ষস্থানীয় ৪২ সন্ত্রাসীর নাম প্রকাশ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী
সংসদে দেশের ৪২ জন শীর্ষস্থানীয় সন্ত্রাসীর (টপ টেরর) তালিকা প্রকাশ করা হয়েছে। আজ সোমবার সংসদ অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এ তথ্য জানান।সরকারি দলের সাংসদ হাফিজ আহমেদ মজুমদারের এক প্রশ্নের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ৪২ জন সন্ত্রাসীর মধ্যে ১০ জন গ্রেপ্তার, ১০ জন পলাতক ও একজন নিখোঁজ। বাকি ২১ সন্ত্রাসীর নামের তালিকা দেওয়া হলেও তাঁদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানাননি স্বরাষ্ট্রমন্ত্রী।স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তালিকা অনুসারে শীর্ষস্থানীয় সন্ত্রাসীরা হলেন কালা জাহাঙ্গীর, টিটন, ফ্রিডম সোহেল, খন্দকার তানভীর ইসলাম ওরফে জয়, হারিস আহমেদ, খোরশেদ আলম, ইমাম হোসেন, প্রকাশ কুমার বিশ্বাস, জব্বার মুন্না, কিলার আব্বাস, কামাল পাশা, আরমান, মোল্লা মাসুদ, মশিউর রহমান ওরফে কচি, সুব্রত বাইন, জাফর আহমেদ ওরফে মানিক, লিয়াকত, কামরুল হাসান, শামীম আহমেদ, আমিনুর রসুল ওরফে সাগর, ইমামুল হোসেন, কাজী আতাউর রহমান ওরফে লিটু, ছাদিকুর রহমান, ইসলাম মুন্না, নূর মোহাম্মদ, টি বাবু, আশিকুল ইসলাম, লেবু সহিদ, সুমন, তৌহিদুজ্জামান খান টিক্কা, আরিফ হোসেন ওরফে বাদল, মিয়া দেলোয়ার হোসেন, আবুল কাশেম ওরফে হাদী, জসিম ওরফে জসি, মটকা দুলাল, গোলাম মোস্তফা ওরফে পাপ্পু, সেলিম সেইল্যা, মুন্না মনু মিয়া, মামুন মফিজুর রহমান, রবি মিয়া, টুকু খান ও মামুন।অন্য এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালে সন্ত্রাসীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ১১১ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এসব ঘটনায় একজন পুলিশ নিহত, ৮২ জন আহত এবং র্যাবের দুজন সদস্য নিহত ও আটজন আহত হন।আজ বিকেল সোয়া পাঁচটার দিকে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।