শীর্ষে টেইলর সুইফট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইরিশ রক ব্যান্ড ইউ টু, লেডি গাগা এবং অ্যাডেলের মতো সংগীতশিল্পীদের পেছনে ফেলে ২০১১ সালের সর্বাধিক আয়কারী সংগীততারকা নির্বাচিত হলেন মাত্র ২২ বছর বয়সী মার্কিন পপগায়িকা টেইলর সুইফট। বিলবোর্ড ম্যাগাজিন প্রকাশিত এ তালিকায় শীর্ষে থাকা সুইফট গত বছর আয় করেছিলেন ৩৫ মিলিয়ন ডলারেরও বেশি।গত বছর সবচেয়ে বেশি অর্থ উপার্জন করেছেন এমন ৪০ জন সংগীততারকার নামের একটি তালিকা প্রকাশ করেছে সংগীতবিষয়ক আন্তর্জাতিক পত্রিকা বিলবোর্ড ম্যাগাজিন। অ্যালবাম বিক্রি এবং ওয়ার্ল্ড ট্যুর থেকে সবচেয়ে বেশি আয় করায় তালিকার শীর্ষে অন্তর্ভুক্ত করা হয়েছে টেইলর সুইফটের নাম। সুইফটের পর তালিকায় সেরা পাঁচের মধ্যে রয়েছে যথাক্রমে ব্যান্ডদল ইউ টু, প্রবীণ কান্ট্রি সংগীতশিল্পী কেনি চেসনি, পপগায়িকা লেডি গাগা ও র্যাপ সংগীতশিল্পী লিল ওয়েন।৩২ থেকে ১৩ মিলিয়ন ডলার আয় করে তালিকায় সেরা দশের মধ্যে আরও স্থান করে নিয়েছেন বন জোভি, সেলিন ডিওন, জেসন অলডিন এবং অ্যাডেল।