শীর্ষে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী জেলায় এ বছর জিপিএ-৫ পেয়েছে ৪৫৫ জন। জেলায় বরাবরের মতো ঐতিহ্য ধরে রেখেছে পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এ বিদ্যালয় থেকে ৫৪ জন জিপিএ-৫ পেয়ে জেলায় শীর্ষে রয়েছে এবং বরিশাল শিক্ষা বোর্ডের জিপিএ-৫-এর তালিকায় তৃতীয় স্থান অর্জন করেছে। এবার ১৭১ জন পরীক্ষায় অংশ নিয়ে ১৭০ জন উত্তীর্ণ হয়েছে। অপরদিকে পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় থেকে ৫০ জন জিপিএ-৫ পেয়ে জেলায় দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং বরিশাল শিক্ষা বোর্ডে জিপিএ-৫-এর তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে ১৫৫ জন পরীক্ষা দিয়ে ১৫৩ জন উত্তীর্ণ হয়েছে।পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খেপুপাড়া হাইস্কুল থেকে ৩১ জন জিপিএ-৫ পেয়ে বরিশাল শিক্ষা বোর্ডের জিপিএ-৫-এর তালিকায় দশম স্থান অর্জন করেছে।পটুয়াখালী জেলায় এ বছর মোট নয় হাজার ৮০৫ জন পরীক্ষার্থীর মধ্যে নয় হাজার ৭৬১ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করে সাত হাজার ৪১০ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫৫ জন। পাসের হার ৭৫ দশমিক ৯১।দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৪৩৯ জন: বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় এ বছর পটুয়াখালী জেলার চার হাজার ৮৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে চার হাজার ৪৬৫ জন পাস করে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৩৯ জন। পাসের হার ৯১ দশমিক ৮২।পটুয়াখালী জেলার ঐতিহ্য ধরে রেখেছে সদর উপজেলার টেংরাখালীর ওয়ায়েজাবাদ মোস্তাফাভীয়া ফাজিল মাদ্রাসা। এ মাদ্রাসা থেকে এবার ৪১ জন পরীক্ষা দিয়ে ১২ জন জিপিএ-৫ পেয়ে জেলায় শীর্ষে রয়েছে।