প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে গত বছর সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকে সবচেয়ে বেশিবার প্রবেশ করা হয়েছে। ইন্টারনেটে কোনো কিছু খোঁজার কাজে ব্যবহূত সার্চ ইঞ্জিন গুগল নেমে গেছে দ্বিতীয় অবস্থানে। ইন্টারনেট গবেষণাকারী প্রতিষ্ঠান এক্সপিরিয়ান হিটওয়াইজ বলছে, ২০১০ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত মোট মার্কিনের ৮ দশমিক ৯৩ শতাংশ ফেসবুকে প্রবেশ করেছে। ৭ দশমিক ১৯ শতাংশ মার্কিনে গুগলে প্রবেশ করেছে। এরপরের স্থানে রয়েছে ইয়াহু মেইল (৩ দশমিক ৫২ শতাংশ), ইয়াহু (৩ দশমিক ৩০ শতাংশ) এবং ইউটিউব (২ দশমিক ৬৫ শতাংশ)। এএফপি