শীর্ষে বেটি বি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন বিভিন্ন ট্যাবলয়েড আর তারকাদের নিয়ে সাপ্তাহিক ম্যাগাজিনের ‘মোস্ট ওয়ান্টেড ছবি’র তালিকার শীর্ষে এখন ঐশ্বরিয়ার মেয়ে ‘বেটি বি’। অ্যাঞ্জেলিনা জোলি কিংবা জেনিফার লোপেজের মতো হলিউডি তারকাদের কাতারে নাম উঠে এসেছে ঐশ্বরিয়া রাই বচ্চনের। তবে তা ঠিক অভিনয়ের জন্য নয়, বরং মেয়ে ‘বেটি বি’ জন্যই তিনি এ তালিকায় উঠে এসেছেন।এরই মধ্যে মার্কিন শীর্ষ স্থানীয় একটি ট্যাবলয়েড ‘বেটি বি’-এর প্রথম এক্সক্লুসিভ ছবি পাওয়ার জন্য মরিয়া হয়ে তালাশে নেমেছে।সেলিব্রেটি মায়েদের সঙ্গে সদ্য জন্ম নেওয়া সন্তানের একান্ত কিছু মুহূর্তের ছবির জন্য এর আলোকচিত্রীকে দেওয়া হয় অভাবনীয় বড় অঙ্কের অর্থ। দীর্ঘ সময় ধরে চলে আসা এ রীতি এখন হাল ফ্যাশনের মিডিয়া হাউসগুলোর অলিখিত নিয়মে পরিণত হয়েছে।অন্তঃসত্ত্বা হওয়ার সময় থেকে শুরু করে সন্তান জন্মদান পর্যন্ত ঐশ্বরিয়া পৃথিবী জুড়েই খবরের শিরোনাম হয়েছেন। প্রত্যেক শীর্ষস্থানীয় গণমাধ্যম এ বিষয়ে প্রতিনিয়ত সংবাদ পরিবেশন করে গেছে, আলোকচিত্রীরা হন্যে হয়ে ঘুরেছেন ‘বেটি বি’-এর একটি ছবির জন্য। এমনকি কিছু কিছু ট্যাবলয়েড ও ম্যাগাজিন সুযোগ থাকলে ঐশ্বরিয়ার মেয়ের ছবি পাওয়ার জন্য ভারতে তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে চুক্তির পরামর্শও দিয়েছিল।এর আগে হলিউডি তারকা দম্পতি অ্যাঞ্জেলিনা জোলি-ব্র্যাড পিটের সন্তান ‘শিলোহ’-এর ছবির মূল্য উঠেছিল ৪১ লাখ মার্কিন ডলার, আর জেনিফার লোপেজের দুই সন্তানের ছবির দাম পৌঁছে ছিল ৬০ লাখ মার্কিন ডলার!অবশ্য ‘বেটি বি’-এর ছবির মূল্য কত উঠেছে, তা নির্দিষ্ট করে জানা যায়নি।