শীর্ষে বেটি বি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন বিভিন্ন ট্যাবলয়েড আর তারকাদের নিয়ে সাপ্তাহিক ম্যাগাজিনের ‘মোস্ট ওয়ান্টেড ছবি’র তালিকার শীর্ষে এখন ঐশ্বরিয়া রাই বচ্চনের মেয়ে ‘বেটি বি’। অ্যাঞ্জেলিনা জোলি কিংবা জেনিফার লোপেজের মতো হলিউডি তারকাদের কাতারে নাম উঠে এসেছে ঐশ্বরিয়া রাই বচ্চনের। তবে তা ঠিক অভিনয়ের জন্য নয়, বরং মেয়ে ‘বেটি বি’র জন্যই তিনি এ তালিকায় উঠে এসেছেন।এরই মধ্যে মার্কিন শীর্ষস্থানীয় একটি ট্যাবলয়েড ‘বেটি বি’র প্রথম এক্সক্লুসিভ ছবি পাওয়ার জন্য মরিয়া হয়ে তালাশে নেমেছে। আলোকচিত্রীরাও হন্যে হয়ে ঘুরেছেন ‘বেটি বি’-এর একটি ছবির জন্য।সেলিব্রিটি মায়েদের সঙ্গে সদ্য জন্ম নেওয়া সন্তানের একান্ত কিছু মুহূর্তের ছবির জন্য এর আলোকচিত্রীকে দেওয়া হয় অভাবনীয় বড় অঙ্কের অর্থ।