শুক্র ও শনিবার শিক্ষক নিবন্ধন পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অধীন অষ্টম শিক্ষক নিবন্ধন পরীক্ষা আগামী শুক্রবার ও পরদিন শনিবার অনুষ্ঠিত হবে। প্রথম দিনে বিদ্যালয় পর্যায়ের এবং দ্বিতীয় দিনে কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, চার ঘণ্টার এই পরীক্ষায় বহুনির্বাচনী প্রশ্নপদ্ধতিতে প্রথম এক ঘণ্টা আবশ্যিক বিষয়ের এবং পরের তিন ঘণ্টা ঐচ্ছিক বিষয়ের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।