শুক্রবার থেকে শুরু হচ্ছে তিন দিনের ঈদের ছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বৃহস্পতিবার অফিস হয়েই পরশু শুক্রবার থেকে সারা দেশে শুরু হচ্ছে ঈদের সরকারি ছুটি। তিন দিনের ছুটি শেষে আগামী সোমবার থেকে পুনরায় শুরু হবে কর্মব্যস্ত দিন। তবে এবার ছুটি নিয়ে দেশের মানুষ ছিলেন কিছুটা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে। অনেকেই ভেবেছিলেন, ঈদের ছুটি শুরু হবে বৃহস্পতিবার থেকেই। এ বিষয়ে সংস্থাপন সচিব ইকবাল মাহমুদ গতকাল প্রথম আলোকে বলেছেন, আগের নির্ধারিত সময়ে ঈদের ছুটি হচ্ছে। এ নিয়ে নতুন করে ঘোষণা দেওয়ার কোনো দরকার নেই।শুক্র ও শনিবার ঈদের ছুটি পড়ায় সরকারি কর্মচারী-কর্মকর্তারা ছুটি ভোগ করতে পারবে মাত্র এক দিন। শুক্র ও শনিবার তাঁদের এমনিতেই সাপ্তাহিক ছুটি। প্রসঙ্গত, যানজটসহ নানা সমস্যা লাঘবে ব্যবসায়ীদের সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঈদের ছুটি পাঁচ দিন করার জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে প্রস্তাব দেয়। পরে ওই মন্ত্রণালয় এ প্রস্তাব প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠালে প্রধানমন্ত্রী তা নাকচ করে দেন।