শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত সারাদেশে ২৪ ঘণ্টার হরতাল ডাকার সিদ্ধান্ত নিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোট, পেশাজীবী সমন্বয় পরিষদ সহ বিভিন্ন সংগঠন। ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির আজ বুধবার রাতে প্রথম আলো ডটকমকে বলেন, ‘জামায়াত-শিবির নিষিদ্ধ এবং হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে সম্মিলিতভাবে এই হরতাল ডাকার সিদ্ধান্ত হয়েছে। কাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সংবাদ সম্মেলন করে এই হরতাল কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা দেশের সব প্রগতিশীল শক্তি এবং সাধারণ মানুষকে এই হরতাল পালনের আহ্বান জানাব’। সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ প্রথম আলো ডটকমকে বলেন, ‘সংবাদ সম্মেলনে আমরা বিস্তারিত জানাব।’