শুক্রবার হাতেখড়ি উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে শিশুদের হাতেখড়ি উৎসব। এর আয়োজন করেছে হাতেখড়ি জাতীয় পর্ষদ। সেগুনবাগিচা মুক্তিযোদ্ধা জাদুঘরে উৎসব শুরু হবে সকাল ১০টায়। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে হাতেখড়ি জাতীয় পর্ষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।আয়োজকেরা জানায়, উৎসবে তিন থেকে ছয় বছরের শিশুদের হাতেখড়ি দেওয়ার জন্য উপস্থিত থাকবেন শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী ও শিল্পী মুস্তফা মনোয়ার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আহ্বায়ক জাহিদুল হক। উপস্থিত ছিলেন কামাল লোহানী, বাবুল বিশ্বাস ও শাহরিয়ার সালাম।