শুক্রবারও ক্লাস হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের মার্চ থেকে মে মাস পর্যন্ত প্রতি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস অনুষ্ঠিত হবে। হরতালসহ বিভিন্ন কারণে শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করে।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ২২ মার্চ থেকে আগামী ৩১ মে পর্যন্ত প্রতি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের ক্লাস যথারীতি অনুষ্ঠিত হবে। ওই দিনগুলোতে শিক্ষক ও কর্মচারীদের সুবিধার্থে সব রুটের পরিবহন-ব্যবস্থা চালু থাকবে।