শুটিং করতে গিয়ে পা ভেঙেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিটিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক বিশ্বাস। বিবিসি প্রযোজিত এই নাটকে অভিনয় করছেন সাইদ বাবু। কথা হলো তাঁর সঙ্গে।‘বিশ্বাস’ নাটকে কাজ করে কেমন লাগছে?আমি কিন্তু ২০০৫ সাল থেকে টিভি নাটকে অভিনয় করছি। এ পর্যন্ত আমার অভিনীত ২৫টি ধারাবাহিক প্রচারিত হয়েছে। এখন প্রচারিত হচ্ছে দেশ টিভিতে ভজকট এবং এটিএন বাংলায় অচেনা মানুষ। অসংখ্য বিজ্ঞাপনচিত্রেও অভিনয় করেছি। তবে বিশ্বাস আমাকে অন্য রকম পরিচিতি এনে দিয়েছে। কিছুদিন আগে একদল ছোট ছেলে আমার পিছু নেয়। কোনোভাবেই তাদের এড়ানো যাচ্ছে না। সবাই আমার সঙ্গে হাঁটছে আর ‘আবির’ বলে ডাকছে। তারা জানতে চায়, ‘আবির, তোমার জারা কোথায়?’ তারা আমার সহশিল্পীর কথা জানতে চাচ্ছে। এখন প্রায়ই এ ধরনের বিড়ম্বনার শিকার হতে হয়।‘বিশ্বাস’ ধারাবাহিকে কয়েকটি গল্প রয়েছে। আপনার কোনটি বেশি পছন্দ হয়েছে? এ সপ্তাহের পর্বটির কথা আলাদা করে বলব। নাম অ্যান্টিক শপ। আবির ও জারার ভালোবাসার অনুভূতির কথা শেষ পর্যন্ত না বলাই থেকে যাবে। গত সপ্তাহে আমাদের মনে হয়েছিল, এবার হয়তো পরস্পরকে ঘিরে আবেগ-অনুভূতিগুলো প্রকাশিত হবে। কিন্তু হলো না। একসময় জারা জানায়, সে ফিরে যাচ্ছে লন্ডনে। কিন্তু ভয়ংকর এক প্রাগৈতিহাসিক দানবের কারণে তার যাওয়া অনিশ্চিত হয়ে পড়ে। এই ধারাবাহিকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।বিশ্বাস নাটকে অভিনয় আমার জন্য এক বিশাল প্রাপ্তি। অবশ্য এর জন্য যথেষ্ট সাধনা ও পরিশ্রম করতে হয়েছে। শুটিং করতে গিয়ে একবার পা ভেঙেছে, একবার নাক ফেটে গিয়েছিল। আর হাত কেটে রক্ত ঝরার ঘটনা তো কয়েকবারই ঘটেছে। এ ছাড়া দেশের খ্যাতিমান অভিনেতা রাইসুল ইসলাম আসাদ, হুমায়ুন ফরীদি ও এটিএম শামসুজ্জামানের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। কাজের পাশাপাশি তাঁদের কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি। আপনি তো মঞ্চেও কাজ করেন। ওটার কী খবর?আমি ১৯৯৫ সাল থেকে সুবচনের সঙ্গে আছি। এখন দলের মহাজনের নাও নাটকে নিয়মিত অভিনয় করছি। এ ছাড়া দ্য ম্যাড নামে একটি পথনাটকেও কাজ করছি। এর আগে খান্দানী কিস্সা ও রূপবতীতেও কাজ করেছি।