শুটিং শেষে কিছুই শুনতে পেতাম না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক পাথরের কান্না। এটি লিখেছেন মোহাম্মদ মামুন উর রশীদ, পরিচালনা করেছেন আল হাজেন। এ নাটকে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী। কথা হলো তাঁর সঙ্গে।‘পাথরের কান্না’ নাটকের কাজ কোথায় করেছিলেন?জাফলংয়ে। ওখানে সীমান্তের পিয়াইন, রাম্বপানি, বল্লা আর সাচি নদীর আশপাশের মানুষের প্রধান পেশা নদী থেকে পাথর তুলে স্থানীয় ফরিয়াদের কাছে বিক্রি করা। তাদের জীবনের সুখ-দুঃখ আর হাসি-কান্নার গল্প নিয়ে এই ধারাবাহিক। পুরো এলাকায় শুধু পাথর আর পাথর। বিভিন্ন আকারের পাথর মেশিনে ভাঙা হচ্ছে। তার কী আওয়াজ! তখন ছিল প্রচণ্ড গরম। চিৎকার করে সংলাপ বলতে হতো। শুটিং শেষে ওই এলাকা থেকে বেরিয়ে আসার পর অনেকটা সময় কানে আর কিছুই শুনতে পেতাম না।বাংলাভিশনে আপনার অভিনীত ‘হাড়কিপ্টে’ ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে।শুনেছি ১৬ ডিসেম্বর ধারাবাহিকটির প্রচার শুরু হবে। চ্যানেল আইয়ে প্রচারিতসাকিন সারিসুরির দুই বছর পর আবার বৃন্দাবন দাস (নাট্যকার) ও সালাহউদ্দিন লাভলুর (পরিচালক) সঙ্গে কাজ করেছি। অনেক দিন কিন্তু সেই অর্থে তেমন কোনো ধারাবাহিক ততটা জনপ্রিয়তা পায়নি। আমি মনে করি, হাড়কিপ্টে ধারাবাহিকটির জনপ্রিয় হওয়ার সম্ভাবনা আছে।নাটকটি কী ধরনের?খুব সিরিয়াস, তা বলব না। দর্শককে বিনোদন দেওয়ার জন্য যা যা প্রয়োজন, তার সবই আছে এই নাটকে। ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় মজা করা হয়েছে। সংলাপগুলোও দারুণ। সোমবার (আজ) আরটিভিতে ‘অলসপুর’ নামে আপনার অভিনীত আরেকটি ধারাবাহিক প্রচারিত হবে।এখন গ্রামভিত্তিক নাটকের গল্পের ধারাগুলো প্রায় একই রকম। নির্মাতাদের মধ্যে নতুনত্ব আনার চেষ্টা খুব একটা দেখা যায় না। অলসপুর নাটকের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নেই। তবে হাড়কিপ্টে কিন্তু একেবারেই আলাদা। মোস্তফা সরয়ার ফারুকীর ‘টেলিভিশন’ ছবির কী খবর?আমরা তো অনেক দিন ছবিটির ডামি শুটিং করেছি। ডিসেম্বরের মাঝামাঝি শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ১৯ থেকে ২৬ ডিসেম্বর কলকাতায় নান্দিকার উৎসবে আরণ্যকের রাঢ়াঙ নাটকটি আমন্ত্রণ পেয়েছে। আমি তো এই নাটকে নিয়মিত অভিনয় করছি। এ কারণে ছবির শুটিং কয়েক দিন পিছিয়ে দেওয়া হয়েছে।