শুটিংসেটে বিছানা চাইলেন রিয়ান্না!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদ্ভুত সব কর্মকাণ্ড আর বিচিত্র সব দাবি-দাওয়া পেশ করে মাঝেমধ্যেই খবরের শিরোনাম হন মার্কিন মুলুকের তারকারা। এবার তেমনই এক অদ্ভুত দাবি জানিয়ে খবরের শিরোনাম হলেন পপগায়িকা রিয়ান্না। সম্প্রতি নিজের এক মিউজিক ভিডিওর শুটিংসেটে ঘুমানোর জন্য বিছানা চেয়ে সবাইকে হতভম্ব করে দিয়েছেন ২৪ বছর বয়সী এই সংগীতশিল্পী। রিয়ান্নার নতুন গান ‘হোয়ার হ্যাভ ইউ বিন’-এর মিউজিক ভিডিওর শুটিং নিয়ে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ব্যস্ত সময় পার করছেন রিয়ান্না। সম্প্রতি শুটিংয়ের ফাঁকে ঘুমানোর জন্য সেটের এক কোনায় বিশাল আকৃতির বিছানা বসাতে বলেছেন তিনি।এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ‘ইদানীং রাতভর পার্টিতে মেতে থাকছেন রিয়ান্না। সংগত কারণেই দিনের বেলায় বেশ ক্লান্ত থাকেন তিনি। কিন্তু তাই বলে কাজে তো আর ফাঁকি দিতে পারেন না। মূলত এ কারণেই শুটিংসেটে বিশাল আকৃতির বিছানা পাততে বলেছেন, যাতে সময় পেলেই খানিকটা ঘুমিয়ে নিজের ঝিমুনি ভাবটাকে দূর করতে পারেন।’