শুটিংয়ে আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজলকে রাস্তার এক পার থেকে অন্য পারে দৌড়ে যেতে বললেন পরিচালক সুস্ময় সুমন। ওপারে দাঁড়িয়ে বিন্দু। ক্যামেরা চলছে। সজল দৌড় দিয়েছেন। ঠিক এ সময় একটি মোটরসাইকেল হঠাৎ করে এসে সজলের পায়ে চাপা দিয়ে চলে যায়। রাস্তায় পড়ে যান তিনি। ঘটনাটি সত্যিকারের। ১৭ জানুয়ারি নীল সীমান্তে নাটকের শুটিং করতে গিয়ে এমন ঘটনা ঘটেছে। সজলের মা নূঝহাত আলভী জানিয়েছেন, চিকিৎসকেরা পা দেখেছেন। বিশ্রামের পরামর্শ দিয়েছেন। সজল দুই দিন বিশ্রামও নিয়েছেন। দু-এক দিন হয়তো কাজ করতে হবে, তারপর তিনি পায়ের চিকিৎসার জন্য লম্বা বিশ্রামে যাবেন।সজল বলেন, ‘প্রথমে বুঝতে পারিনি যে আঘাতটা খুব বড়। রাতে পা ফুলে যায়। দুই দিন বিশ্রামে থেকে চিকিৎসা নেওয়ার পর এখন একটু ব্যথা কমেছে।’