শুটিংয়ের আগের দিন আমি জানতে পেরেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ে আজ রাতে দেখানো হবে নাটক ‘নীল ছোঁয়া’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ফাল্গুনী আহমেদ। অভিনয় করেছেন মীম। কথা হলো তাঁর সঙ্গে।‘নীল ছোঁয়া’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।এই নাটকে শুটিংয়ের আগের দিন আমার সঙ্গে যোগাযোগ করা হয়। আসলে পরিচালক আমার কথা অনেক আগেই তাঁর সহকারীকে বলে রেখেছেন। কিন্তু সহকারী ভুল করে অন্য এক নায়িকার সঙ্গে কথা বলেন। তাঁকে দুই মাস আগে চিত্রনাট্যও পৌঁছে দেওয়া হয়। শুটিংয়ের আগের দিন ব্যাপারটা পরিচালক জানতে পারেন। এরপর পরিচালক সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি জানান, আমাকে ভেবেই তিনি নাটকটি লিখেছেন। আমি তাঁর অনুরোধ ফেলতে পারিনি।নাটকের গল্পটি কী নিয়ে?প্রযুক্তি ব্যবহার করে নারী নিপীড়ন আর বর্তমান সময়ে এই বিভীষিকাময় অপরাধ নিয়েই গল্পটি তৈরি হয়েছে। প্রতারণার শিকার হয়ে মেয়েটি অন্ধকার জগতে পা বাড়ায়। অনেক মেয়ে এ সময় আত্মহত্যার পথ বেছে নেয়। কিন্তু আমি ঘুরে দাঁড়িয়েছি। বুদ্ধি খাটিয়ে নিজেকে রক্ষা করার পাশাপাশি অন্যদের জীবনকেও নিরাপদ করেছি। এ নাটকে আমার সহশিল্পী ছিলেন জয়। তাঁর চরিত্রটি ছিল খলনায়কের।আপনাকে কিন্তু ধারাবাহিক নাটকে দেখাই যায় না। কেন?আমি এখন ধারাবাহিক নাটক করছি। প্রথম ধারাবাহিকের নাম আলো দীপের গল্প। এটি প্রতি সোমবার বিটিভিতে দেখানো হচ্ছে। দুটি ধারাবাহিকের কাজ এরই মধ্যে শেষ করেছি। সাখাওয়াৎ হোসেনের ঢাকা ডটকম ও কামরুল হাসানের নন্দন কানন। এ ছাড়া এখন করছি তারেখ মিন্টুর তার অতঃপর নাটক।ঈদের খবর কী?এবার ঈদে আমার বেশ কটি নাটক দেখানো হবে। কিছুদিন আগে কক্সবাজারে মোহন খানের কৃষ্ণপক্ষ নাটকের কাজ করেছি। শনিবার কেরানীগঞ্জে করেছি হাসির নাটক বাক্কাস আলী। এ ছাড়া নজরুল কোরেশীর সৈকতে মানসী ও আনমনে অগোচরের কাজ শেষ হয়েছে। অন্য নাটকগুলোর কাজ শুরু হবে দু-এক দিনের মধ্যেই।আর চলচ্চিত্র?আমার প্রাণের প্রিয়া ছবির পর এখনো কোনো ছবি চূড়ান্ত করিনি। গত সপ্তাহে ব্যাংককে গিয়েছিলাম। বাংলা ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। এই প্রতিযোগিতায় আমি প্রতিশ্রুতিশীল শিল্পীর পুরস্কার পেয়েছি। এখানে কলকাতার অনেক বরেণ্য শিল্পী, পরিচালক ও প্রযোজকের সঙ্গে পরিচয় হয়েছে। কয়েকজন নির্মাতা তাঁদের ছবিতে কাজ করার জন্য আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।