শুধু তোমার বাণী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শীতের সন্ধ্যা। কিন্তু শীতটা তেমন জাঁকালো না। এ রকম একটা পরিবেশে জনে জনে এসে উপস্থিত হতে থাকেন মিলনায়তনে। এমনটাই ছিল গত রোববার মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের সাইফুর রহমান মিলনায়তনের পরিবেশ। এদিন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ মৌলভীবাজার জেলা আয়োজন করেছিল ‘শুধু তোমার বাণী’ শীর্ষক রবীন্দ্রসংগীতানুষ্ঠান। সংগীত পরিবেশন করেন কলকাতার শিল্পী শ্রেয়া গুহঠাকুরতা ও যুক্তরাজ্যের নুরুল ইসলাম। তাঁরা ‘যে রাতে মোর’, ‘তোমরা যা বলো তাই বলো’, ‘মনে রবে কি না রবে’, ‘আমি কান পেতে রই’সহ বেশ কয়েকটি গান শোনান।