শুধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ সম্ভব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবার সঙ্গে আলোচনার মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা সম্ভব। শুধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এ কাজ করা সম্ভব নয়। তিনি গতকাল বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘আমি ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পক্ষে নই। ব্যবসায়ীরা মুনাফা করবেন, এটাই স্বাভাবিক। তবে সেটা যেন সহনশীল পর্যায়ে হয়। আমি আশা করব, দ্রব্যমূল্য জনগণের নিয়ন্ত্রণে রেখে তাঁরা ব্যবসা করবেন। আমরা ব্যবসায়ীদের তা বোঝানোর চেষ্টা করছি। ইতিমধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আমদানিকারকদের সঙ্গে কথা বলেছি। তাঁরা যেসব সমস্যার কথা বলেছেন, সেসব দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’চট্টগ্রামের সাংসদ সামশুল হক চৌধুরী সম্পূরক প্রশ্নে বলেন, ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য লাগামহীন। এসব ব্যবসায়ীর বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নেবে কি না।জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু ব্যবসায়ীদের ওপর চাপ দিলে হবে না। তাঁদের সমস্যাও দেখতে হবে। তাঁরা যেন দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখেন, আমরা সে অনুরোধ করব। তার পরও কেউ মজুদদারি করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি বলেন, বিশ্বের অন্যান্য্রদেশের তুলনায় দেশে দ্রব্যমূল্য কম। তবে দাম যাতে হঠাৎ করে কেউ বাড়িয়ে দিতে না পারে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।আওয়ামী লীগের সুরঞ্জিত্রসেনগুপ্তের সম্পূরক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, খাদ্যের মজুদ বাড়ানোর জন্য বিভিন্ন দেশ থেকে খাদ্য আমদানি করা হচ্ছে। তিনি বলেন, ‘একটু দাম বাড়লে কৃষকেরা খুশি হয়। কিন্তু যাঁরা সীমিত আয়ে চলেন, তাঁদের একটু অসুবিধা হয়ে যায়। এই সীমিত আয়ের মানুষের কষ্ট লাঘবে আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি।’সরকার জঙ্গিবাদ সমর্থন করে না: সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার কোনো ধরনের জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে সমর্থন করে না। এমনকি বাংলাদেশের মাটি ব্যবহার করে প্রতিবেশী অন্য কোনো দেশেও যাতে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত হতে না পারে, সে ব্যাপারেও সরকার বদ্ধপরিকর। জঙ্গিবাদ নির্মূলের উদ্দেশ্যে নেওয়া পদক্ষেপের কারণে গত দুই বছরে দেশের অভ্যন্তরে কোনো বড় ধরনের জঙ্গি ও সন্ত্রাসী ঘটনা ঘটেনি। তিনি বলেন, কিছু জঙ্গি সংগঠন ইতিমধ্য্রেনিষিদ্ধ্রঘোষণা করা হয়েছে। আরও বেশ কিছু সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।শেখ হাসিনা বলেন, জুমার নামাজের খুতবার আগে ইমামদের সন্ত্রাস ও জঙ্গিবাদের কুফল সম্পর্কে বিশেষ বক্তব্য দিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাঁরা তা প্রতিপালন করছেন।দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান: প্রধানমন্ত্রী বলেন, সরকার দুর্নীতির বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। দুর্নীতির বিস্তার রোধে দুর্নীতি দমন কমিশন যেন আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা রাখতে পারে, সে জন্য সরকার কমিশনকে আর্থিক, প্রশাসনিক ও আইনগত সহায়তা দিচ্ছে। কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে সব ধরনের প্রভাবমুক্ত হয়ে কার্যক্রম পরিচালনা করছে।পুঁজিবাজার প্রসঙ্গ: সরকারি দলের মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, পুঁজিবাজারের স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং পুঁজিবাজারের ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। এসব পদক্ষেপের মধ্যে বিনিয়োগকারীদের অধিক প্রশিক্ষণের ব্যবস্থা, ইনডেক্স ব্রেকার প্রত্যাহারসহ সাম্প্রতিক পুঁজিবাজারের উত্থান-পতনের ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।