প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যে প্রথমবারের মতো শুধু মোটা মানুষদের জন্য ‘ডেটিং ওয়েবসাইট’ বা ‘সঙ্গী খোঁজার ওয়েবসাইট’ চালু করা হয়েছে। এতে বলা হয়েছে, এই ওয়েবসাইট কোনো মেদহীন ব্যক্তির জন্য নয়। ‘ফানপাই ডটকো ডটইউকে’ নামের ওই ওয়েবসাইটটি চালু হওয়ার প্রথম ১২ ঘণ্টার মধ্যে এক হাজার সদস্য এতে যুক্ত হয়েছেন। ওয়েবসাইটে শুধু মোটা ব্যক্তিদের সদস্য হওয়ার আহ্বান জানানো হয়েছে, যাঁরা আরেকজন মোটা মানুষের সঙ্গে বন্ধুত্ব বা সম্পর্ক গড়তে আগ্রহী। ওয়েবসাইটটির প্রতিষ্ঠাতা হাওয়ার্ড জেমস বলেন, যুক্তরাজ্যের এক কোটি ২০ লাখ স্থূলকায় নারী-পুরুষের কথা বিবেচনায় রেখে এই ওয়েবসাইটটি চালু করা হয়েছে। পিটিআই অনলাইন