শুধু শেয়ারবাজারের কারণে সরকারের পদত্যাগ করা উচিত: ফখরুল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু শেয়ারবাজার বিপর্যয়ের কারণে সরকারের পদত্যাগ করা উচিত। ক্ষুদ্র বিনিয়োগকারীদের সরকারের পেটোয়া বাহিনী দিয়ে আঘাত করা হচ্ছে।আজ মঙ্গলবার বিকেলে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে যুবদলের সমাবেশে তিনি এ কথা বলেন।সরকার বলছে, বিএনপির সঙ্গে হিজবুত তাহরীর যৌথভাবে সেনা-অভ্যুত্থানে ইন্ধন দিয়েছে। সরকারের এ বক্তব্যের জবাবে মির্জা ফখরুল বলেন, হিজবুত তাহরীর যে কোন দল, সেটা আমরা জানি না—যোগাযোগ থাকা অনেক পরের কথা। তিনি বলেন, বিএনপি কখনো সেনা-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসে নাই। জনগণের ভোটে ক্ষমতায় এসেছে।মোয়াজ্জেম হোসেন আলালের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আলম প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।