চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘চৈতা পাগল’। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস। পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। অভিনয় করছেন রওনক হাসান। কথা হলো তাঁর সঙ্গে।‘চৈতা পাগল’ নাটকে কাজ করতে কেমন লাগছে?দারুণ। প্রায় প্রতিটি দৃশ্যই আমাকে একাধিকবার শট দিতে হয়। এর অন্যতম কারণ হলো হাসি। যখনই সংলাপ বলা শুরু করি, তখনই হাসাহাসি শুরু হয়। দেখা যায়, একবার ক্যামেরাম্যান নিজেই কাঁধে ক্যামেরা নিয়ে হাসছেন, নয়তো সহশিল্পী যিনি থাকছেন, তিনিই হেসে ফেলছেন। আবার সেটে যারা থাকে, তারাও হাসতে শুরু করে। শুধু এই হাসির জন্য প্রতিটি শট বাতিল হয়।সংলাপগুলোতে কী এমন থাকছে?ভয়াবহ রকম সব সংলাপ। আর তা নোয়াখালীর আঞ্চলিক ভাষায়। আমার বাবার চাকরির কারণে দেশের বিভিন্ন জেলায় আমাদের থাকতে হয়েছে। বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে মেলামেশা করেছি। এর মধ্যে অনেকেই ছিলেন নোয়াখালীর। ভাষাটাও তাঁদের কাছ থেকেই শিখেছিলাম। সেটাই এখন ব্যবহার করছি। আর একটা দৃশ্য মানে একটা যুদ্ধ। চেহারা সব সময় গম্ভীর। এই নাটকে কাজ করার আগের দিন অন্য কোনো কাজ করতে পারি না। চরিত্রটির জন্য নিজেকে প্রস্তুত করতে হয়।দেশ টিভিতে এখন আপনার অভিনীত ‘মেট্রো’ ধারাবাহিকটি দেখানো হচ্ছে।এ নাটকে আমি একজন সুরকার, আর সুবর্ণা মুস্তাফা জনপ্রিয় সংগীতশিল্পী। তিনি আমার সুর করা গান করবেন। মাত্র এক দিন কাজ করেছি। এর আগে কাছের মানুষ ধারাবাহিকে তাঁর সঙ্গে অভিনয় করা হয়নি। তবে অভিনয়ের ব্যাপারে নানা পরামর্শ তিনি দিয়েছেন। এবার আমি তাঁর সহশিল্পী।বাংলাভিশনের ‘পাটিগণিত’ নাটকের কী খবর?এই নাটকে এর আগে আমার সহশিল্পী ছিলেন তিশা আর সেওতি। এখন আছেন কুমকুম হাসান। গল্পে আমি খুব অঙ্ক কষে চলি। নিজের স্বার্থকে বেশি প্রাধান্য দিই। তাই যখন যাকে প্রয়োজন, তার সঙ্গেই মেলামেশা করি।