শুধু হুমকি নয়, ইউপিএ ছাড়ুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের সরকারকে হুমকি না দিয়ে জোটটি ছেড়ে আসা। শিব সেনার কার্যনির্বাহী সভাপতি উদ্ভব ঠাকরে গতকাল রোববার মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে আয়োজিত এক সমাবেশে মমতার প্রতি এ আহ্বান জানান।শিব সেনা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং দেশের ক্ষুদ্র উত্পাদন খাতে সরাসরি বিদেশি বিনিয়োগের প্রতিবাদে ওই সমাবেশের আয়োজন করে।উদ্ভব বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ইউপিএ সরকারকে হুমকি দেওয়া বন্ধ এবং সমর্থন প্রত্যাহার করা।’তিনি হিন্দুস্থানী কংগ্রেস দলের প্রধান ও কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী শারদ পাওয়ার এবং সমাজবাদী দলের নেতা মুলায়ম সিং যাদবের প্রতিও একই আহ্বান জানান।