শুধুই এগিয়ে যাওয়া...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেরদৌসী আরা। দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় তাঁর বাবা তাঁকে বিয়ে দেন দশম শ্রেণীতে পড়ার সময়। যৌতুকের কারণে নির্যাতিত হতে থাকেন তিনি। মাদকাসক্ত স্বামী তাঁকে ফেলে দেন ছাদ থেকে। এখানেই শেষ হয়ে যেতে পারত ফেরদৌসী আরার জীবনের গল্প... কিন্তু তা হয়নি। সম্প্রতি নারীমঞ্চে তাঁর সফলতার কাহিনি পড়ে অনুপ্রাণিত হয়েই লেখাটি লিখলাম। পঙ্গুত্ব বরণ করেও হার মানেননি এই নারী। মায়ের দেওয়া ৫০০ টাকা পুঁজি করে শুরু করেছিলেন কাগজের ঠোঙা বানানোর কাজ। হার না-মানা ফেরদৌসী পড়াশোনার প্রতি অদম্য ইচ্ছাশক্তির বলেই ভর্তি হয়েছিলেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে। এসএসসি ও এইচএসসি পাস করেছেন। স্বপ্ন দেখছেন উচ্চশিক্ষার।এই ফেরদৌসী আরাই নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি এলাকার ১৫ জন নারীর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন। পেয়েছেন সফল ক্ষুদ্র উদ্যোক্তার সম্মাননা।ফেরদৌসী আরার শেষ হতে হতে শুরু হওয়া জীবনের গল্পটা সত্যিই অসামান্য, অসাধারণ...!শায়লা ইয়াসমিনপটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়