শুধুই নারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরো দুই হাজার একর জমি নিয়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। কিন্তু এই ক্যাম্পাসে একজনও পুরুষ থাকবে না। একেবারে না হলেই নয় এমন কোনো কাজের জন্য যদি কখনো দরকার হয়, তাহলে পুরুষেরা সেখানে যাবেন ভূগর্ভস্থ সুড়ঙ্গ দিয়ে। এ জন্য ক্যাম্পাসজুড়ে আছে চার কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গপথ। এই পথগুলোর সংযোগ আছে প্রতিটি ভবনের সঙ্গে। পুরুষ শিক্ষকেরা পাঠদান করবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। এমনই এক বিশ্ববিদ্যালয় হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদে। নাম নুরা বিনতে আবদুল রাহমান বিশ্ববিদ্যালয়। প্রায় ৩০ হাজার ছাত্রী পড়াশোনা করবেন সেখানে। মাস দু-একের মধ্যে চালু হবে বিশ্ববিদ্যালয়টি। টাইম অনলাইন