শুধুই বাইবেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাগারে বন্দীদের বাইবেল ছাড়া অন্য কিছু পড়তে না দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনার এক শেরিফের বিরুদ্ধে মামলা হয়েছে। চার্লসটন আদালতে দায়ের করা ওই মামলায় বলা হয়, বার্কলে কাউন্টি ডিটেনশন সেন্টারের বন্দীদের বাইবেল ছাড়া অন্য কোনো সাময়িকী, পত্রিকা বা বইপত্র পড়তে দিচ্ছেন না শেরিফ এইচ ওয়েন দিউইট। মুসলিম ও ইহুদি লোকেরা তাঁদের ধর্মগ্রন্থ পড়তে চাইলে বলা হচ্ছে, কারা কর্তৃপক্ষ তা সরবরাহ করতে পারবে না। এএফপি।