প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ থেকে শুরু হলো নতুন বছর। নতুন বছরে নতুন ও ভালো কিছু করার উদ্যোগ থাকে সবার মাঝে। ইতালিও নিয়েছে তেমন একটি শুভ উদ্যোগ। আজ থেকে তারা আর পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনের তৈরি শপিং ব্যাগ ব্যবহার করতে পারবে না। ইতালিই এ ক্ষেত্রে ইউরোপের প্রথম দেশ, যারা ক্ষতিকর প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ করল। তবে ইতালিবাসীর জন্য এই নিষেধ মেনে চলা বেশ কঠিনই হবে। ইউরোপে পলিথিন ব্যাগের এক-পঞ্চমাংশই ব্যবহার করে ‘পলিথিন ব্যাগ আসক্ত’ ইতালীয়রা। গার্ডিয়ান।