শুভ বুদ্ধপূর্ণিমার অনুষ্ঠানে গান করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুভ বুদ্ধপূর্ণিমা। এ উপলক্ষে চ্যানেল আইতে সন্ধ্যায় দেখানো হবে ‘আলোয় ভরে উঠুক বিশ্ব’ এবং এনটিভিতে সকালে ‘আজি প্রণমি তোমায়’ অনুষ্ঠান। দুটি অনুষ্ঠানেই গান করবেনশেলু বড়ুয়া। কথা হলো তাঁর সঙ্গে।শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে কোন কোন চ্যানেলে গান করবেন?শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে চ্যানেল আইতে ‘আলোয় ভরে উঠুক বিশ্ব’ এবং এনটিভিতে ‘আজি প্রণমি তোমায়’ অনুষ্ঠানে গান করব। এনটিভির ‘শুভসন্ধ্যা’ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। দুটি অনুষ্ঠানেই সঙ্গে থাকবে আমার মেয়ে পূজা বড়ুয়া। পূজা এ বছর বিটিভি ও বাংলাদেশ বেতারের শিল্পী হিসেবে তালিকাভুক্ত হয়েছে। শুভ বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ আমরা বিভিন্ন ধরনের গান করব। পারিবারিকভাবেও দিনটিকে নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপন করব। বাসায় আত্মীয়স্বজন আসবেন। বৌদ্ধবিহারে গিয়ে পূজা অনুষ্ঠানে অংশ নেব।একসঙ্গে বাবা-মেয়ে গান করবেন। কেমন লাগছে?এর আগে বাবা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে আমি ও আমার মেয়ে গান করেছিলাম। ওটা এফএম রেডিওতে প্রচারিত হয়েছিল। টিভি চ্যানেলে একসঙ্গে গান করার সুযোগ খুবই আনন্দের। সামনে বাবা-মেয়ে একসঙ্গে অ্যালবামও বের করব। এর মধ্যে কয়েকটি গানের রেকর্ডিং হয়ে গেছে।এবার আপনার নিজের অ্যালবাম নিয়ে কিছু বলুন।আমার আধুনিক গানের সর্বশেষ অ্যালবাম প্রকাশিত হয় ২০০৯ সালে। নাম কাছে থাকো, ছুঁয়ে থাকো। কে জি মোস্তফার কথায় সব কটি গানের সুর আমিই করেছিলাম। এবার নজরুলসংগীতের অ্যালবামের কাজ শুরু করেছি। গান থাকবে ১০টি। এখানে নজরুলের রাগপ্রধান, সেমি-ক্লাসিক্যাল এবং প্রেমের গান থাকবে। এ ছাড়া আরেকটি অ্যালবামের কাজ করছি। এখানে থাকবে গজল, ঠুমরি ও প্রেমের গান।আর কী করছেন?এখন ভারতের প্রখ্যাত শিল্পী অর্ণব চট্টোপাধ্যায়ের কাছে উচ্চাঙ্গ এবং ঠুমরির তালিম নিচ্ছি। আর মঞ্চেও গান করছি। সামনে বিশিষ্ট শিল্পীদের রাগপ্রধান গান নিয়ে একটি অনুষ্ঠান করার সবকিছু চূড়ান্ত করা হয়েছে।