শুভেচ্ছা বিনিময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া কার্ড পাঠিয়ে পরস্পর বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেছেন। প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মকর্তা প্রলয় কুমার জোয়ারদার গতকাল সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাঁর একান্ত সচিব এ এস এম সালেহ আহমেদের কাছে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। অপরদিকে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব সালেহ আহমেদ গতকাল দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খানের কাছে খালেদা জিয়ার পাঠানো শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন। খবর বাসস ও ইউএনবির