শুরু থেকেই আলফ্রেড সরেন চরিত্রটি করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থিয়েটারের রজতজয়ন্তী নাট্যোৎসবে আজ আরণ্যক নাট্যদলের রাঢ়াং নাটকের ১০৯তম প্রদর্শনী হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটি মঞ্চস্থ হবে সন্ধ্যা সাড়ে ছয়টায়। নাটকে আলফ্রেড সরেনের ভূমিকায় অভিনয় করছেন হাশিম মাসুদ। কথা হলো তাঁর সঙ্গে।আপনি মঞ্চের সঙ্গে কীভাবে যুক্ত হলেন?আমার অভিনয়ের হাতেখড়ি স্কুলজীবনে। তারপর রংপুরের মঞ্চে এবং সেখান থেকে রাজধানীতে। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে পড়াশোনার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের মঞ্চে নাটক করেছি। আরণ্যক নাট্যদলের সঙ্গে কাজ করার সুযোগ পাই ১৯৯৮ সালে। ‘রাঢ়াং’ নাটকের ‘আলফ্রেড’ চরিত্রটি নিয়ে কিছু বলুন।‘রাঢ়াং’ শব্দের অর্থ দূরাগত মাদলের ধ্বনি। ক্ষুদ্র জাতিসত্তা সাঁওতাল আদিবাসীদের ভূমি অধিকারের এক অনবদ্য গল্প নিয়ে রাঢ়াং নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। ২০০১ সালে নওগাঁ জেলার ভীমপুরে ভূমি অধিকার নিয়ে ঘটে যায় এক লড়াই। সেই লড়াইয়ে সাঁওতালদের নেতৃত্ব দিতে গিয়ে প্রতিপক্ষের হাতে নির্মমভাবে নিহত হন আলফ্রেড সরেন। শুরু থেকেই আমি আলফ্রেড সরেন চরিত্রে অভিনয় করছি।মঞ্চে আর কী কী কাজ করছেন?এবং বিদ্যাসাগর নাটকে ইয়াং বেঙ্গলের ইন্দ্রমোহন চরিত্রে অভিনয় করছি। এ ছাড়া পথনাটক আগুনের ডালপালায় অভিনয় করছি। আপনি তো মঞ্চে নির্দেশনাও দিচ্ছেন।আরণ্যকের চারটি কর্মশালা প্রযোজনার নির্দেশনা দিয়েছি। এখন নিরীক্ষাধর্মী প্রযোজনা শেকসপিয়রের ‘হ্যামলেট’ অবলম্বনে টু বি অর নট টু বি নাটকের নাট্যনির্মাণ ও নির্দেশনার কাজ করেছি। এখন এটি আরণ্যকের নিয়মিত প্রযোজনা হিসেবে মঞ্চে আছে।ছোট পর্দায় কী কাজ করছেন?টেলিভিশনে অনেকগুলো নাটকে অভিনয় করেছি। পেশায় যেহেতু একজন স্থপতি, তার ওপর মঞ্চে কাজ করা—সব মিলিয়ে টেলিভিশনে খুব বেশি কাজ করার সুযোগ হয়নি। সম্প্রতি শব্দের যত রঙ নামে একটি টেলিছবি নির্মাণ করেছি। ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণ করার ইচ্ছা আছে।