শুরু হচ্ছে গণিতের উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিক্ষার্থীদের গণিতে দক্ষ করে তোলা এবং সেই সঙ্গে আর্জেন্টিনায় অনুষ্ঠেয় ৫৩তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে (আইএমও) যোগদানের জন্য বাংলাদেশ দলের সদস্য বাছাইয়ের লক্ষ্য নিয়ে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০১২ ও দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের কার্যক্রম শুরু হয়েছে। বার্ষিক পরীক্ষার পর ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে শুরু হবে এবারের লড়াই। বরাবরের মতো এবারের উৎসবের সার্বিক অর্থায়ন ও পৃষ্ঠপোষক আমাদের ব্যাংক—ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, আর ব্যবস্থাপনায় প্রথম আলো। এবার ১৭টি গণিত অঞ্চলে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হবে। অঞ্চলগুলো হলো চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ, কুষ্টিয়া, যশোর, কুমিল্লা, সিরাজগঞ্জ, নোয়াখালী, গোপালগঞ্জ, খাগড়াছড়ি, ঢাকা-১ ও ঢাকা-২। আঞ্চলিক উৎসবের বিজয়ীরা আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকায় অনুষ্ঠেয় দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নেবে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সেরাদের নিয়ে আয়োজন করা হবে অষ্টম বাংলাদেশ গণিত ক্যাম্প। গণিত ক্যাম্পের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত হবে বাংলাদেশ গণিত দল, যা আগামী জুলাই মাসে আর্জেন্টিনায় অনুষ্ঠেয় আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে যোগ দেবে। এ ছাড়া থাকবে ২৪তম এশীয় প্রশান্ত মহাসাগরীয় গণিত অলিম্পিয়াডে (এপিএমও) অংশগ্রহণের সুযোগ।ক্যাটাগরিচারটি ক্যাটাগরিতে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। ক. প্রাইমারি, বাংলা মাধ্যম—তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৩ থেকে স্ট্যান্ডার্ড-৫। খ. জুনিয়র, বাংলা মাধ্যম—ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী বা সমমান এবং স্ট্যান্ডার্ড-৬ থেকে স্ট্যান্ডার্ড-৮। গ. সেকেন্ডারি, বাংলা মাধ্যম—নবম, দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী বা সমমান এবং ও-লেভেল এবং ও-লেভেল পরীক্ষার্থী।ঘ. হায়ার সেকেন্ডারি, বাংলা মাধ্যম—একাদশ, দ্বাদশ শ্রেণী ও এইচএসসি পরীক্ষার্থী বা সমমান এবং এ-লেভেল এবং এ-লেভেল পরীক্ষার্থী।রেজিস্ট্রেশনের খোঁজখবরসব আঞ্চলিক উৎসবে ‘আগে এলে আগে’ ভিত্তিতে মোট এক হাজার শিক্ষার্থীর রেজিস্ট্রেশন করা হবে। নিবন্ধন চলবে প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। শিক্ষার্থীদের ২০১১ সালে অধীত শ্রেণী অনুসারে তার ক্যাটাগরি নির্ধারিত হবে। বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমের বেলায় এটি প্রযোজ্য হবে। ব্যক্তিগত পর্যায়ে যে কেউ অংশ নিতে পারবে, তবে রেজিস্ট্রেশন করার সময় শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচয়পত্র, বেতনের রসিদ, ফলাফলের বিবরণী কিংবা এসএসসি পরীক্ষার প্রবেশপত্র—যেকোনো একটি প্রমাণ হিসেবে দেখাতে হবে।নিচে যোগাযোগের ঠিকানা দেওয়া হলো:দিনাজপুর: ২ ডিসেম্বর শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো অফিস, স্টেশন রোড, হোটেল কণিকার নিচতলা, দিনাজপুর। প্রয়োজনে: মোহাম্মদ আলী (০১৭২১৭৮৬৩১২) ও আশরাফুল আলম সুমন (০১৭৩০৯০৭৫০০)।রংপুর: ২ ডিসেম্বর শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো রংপুর অফিস, আইনজীবী সমিতি ভবন, কাচারী বাজার, রংপুর। প্রয়োজনে: ফোন: ০৫২১-৫১৯৫১ (অফিস) অথবা আরিফুল হক (০১৭১১০৭০৬৭৪) ও সত্যজিত ঘোষ (০১৭১৫৯৪৯৪৪২)।সিরাজগঞ্জ: ২ ডিসেম্বর শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো সিরাজগঞ্জ অফিস, প্রথম আলো অফিস (৩য় তলা) সিরাজী সড়ক, মুক্তারপাড়া, সিরাজগঞ্জ। প্রয়োজনে: এনামুল হক খোকন (০১৭১৩২০১৫৪১) ও আবুল হাসেম (০১৯১৭৩২৯৩৩৩)।রাজশাহী: ২ ডিসেম্বর শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো রাজশাহী অফিস, ২০৯, কুমারপাড়া, বোয়ালিয়া, থানার মোড়, রাজশাহী। প্রয়োজনে: মাসুদ রানা (০১৭২০০৮৪৭১৪) ও শামিম আখতার (০১৭২৫০১৮৫৩৩)।কুষ্টিয়া: ২ ডিসেম্বর শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো কুষ্টিয়া অফিস, ১২৩/১ পলান বক্স রোড (ছয় রাস্তার মোড়), থানাপাড়া, কুষ্টিয়া। প্রয়োজনে: তৌহিদী হাসান (০১৭১৭-৪৪৫৫০৪) ও মনিরুজ্জামান কাজল (০১৭১০২৪২০০৫)।যশোর: ২ ডিসেম্বর শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো যশোর অফিস, সমবায় ইউনিয়ন ভবন, এম এম আলী রোড, যশোর। প্রয়োজনে: ০৪২১-৬৬৮৮২ (অফিস) এবং মনিরুল ইসলাম (০১৭১৭২৫১৬৯৪) ও অলিপ কুমার বিশ্বাস (০১৯১৭৯৯৮০০০)।খুলনা: ২ ডিসেম্বর শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো খুলনা অফিস, ত্রিভিন টাওয়ার (চতুর্থ তলা), ৩/১ কেডিএ এভিনিউ, শিববাড়ি মোড়, খুলনা। প্রয়োজনে: শেখ আবু হাসান (০১৭১৩৪০০৭০৫) ও সজীব কুমার মোহলি (০১৭১৫৯৫১০৩৬)।গোপালগঞ্জ: ২ ডিসেম্বর শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে হবে। বিস্তারিত যোগাযোগ: বন্ধুসভা পাঠাগার, ১৮০ পুরাতন বাজার রোড, গোপালগঞ্জ। প্রয়োজনে: সুব্রত সাহা বাপী (০১৭৪০৫৫২৫৫৫)।খাগড়াছড়ি: ২ ডিসেম্বর শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু। রেজিস্ট্রেশনের জন্য শিক্ষার্থীদের প্রথম আলোর প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করতে হবে। বিস্তারিত যোগাযোগ: খাগড়াছড়ি সরকারি উচ্চবিদ্যালয়, খাগড়াছড়ি। প্রয়োজনে: সৈকত দেওয়ান (০১৫৫০৬০৬০৬৯) ও দুলাল হোসেন (০১৫৫৬৫২৯২৭৭)।চট্টগ্রাম: ৩ ডিসেম্বর শনিবার থেকে রেজিস্ট্রেশন শুরু। বিস্তারিত যোগাযোগ: প্রথমা, সানমার স্প্রিং গার্ডেন, জামালখান, চেরাগী পাহাড়, চট্টগ্রাম। প্রয়োজনে: আলাউদ্দিন খোকন (০১৭১৬৮৮২৩১৯) ও নূরূল আবরার (০১৭২৬২০৯০৩৩)।ময়মনসিংহ: ৯ ডিসেম্বর শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো ময়মনসিংহ অফিস, রাইয়ান ভিলা, ১৪ সাহেব আলী রোড, নতুন বাজার, ময়মনসিংহ। প্রয়োজনে: কামরুজ্জামান তুহিন (০১৭১১৮২০৬৬১) ও রফিকুল খান হীরা (০১৭১০৬৭৯৭০১)।বরিশাল: ৯ ডিসেম্বর শুক্রবার থেকে রেজিস্ট্রেশন শুরু। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো বরিশাল অফিস, ১৭ প্যারারা রোড (দ্বিতীয় তলা), বরিশাল। প্রয়োজনে: সাইফুর রহমান (০১৭১১৪৭০৭৩৬) ও আপেল মাহমুদ (০১৯১২৫২৬৮৭৯)।নোয়াখালী: ১৭ ডিসেম্বর শনিবার থেকে রেজিস্ট্রেশন শুরু। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো অফিস, টাউন হল মোড়, ফ্ল্যাট রোড (দ্বিতীয় তলা) মাইজদী কোর্ট, নোয়াখালী। ফোন: নিলয় মিলন (০১৭১৩৬১১৬৯২), কামাল হোসেন (০১৮১৮৯০৫৪৫৯)।কুমিল্লা: ১৭ ডিসেম্বর শনিবার থেকে রেজিস্ট্রেশন শুরু। বিস্তারিত যোগাযোগ: প্রথম আলো কুমিল্লা অফিস, কাজী অহিদুজ্জামান ম্যানশন (তৃতীয় তলা), কান্দিরপাড়, কুমিল্লা। ফোন: মহিউদ্দিন লিটন (০১৭১৭১৪৭৩৭৬) ও মাসুদ রানা জুয়েল (০১৭১৭৫২০০৯২)।সিলেট: ১৭ ডিসেম্বর শনিবার থেকে রেজিস্ট্রেশন শুরু। যোগাযোগ: প্রথম আলো সিলেট অফিস, অ্যাপেক্স গ্যালারির বিপরীতে, বারুতখানা, সিলেট। ফোন: এন ডি মিথুন (০১৭১৭৮৭০৫৮৬) ও সহিদুজ্জামান পাপলু (০১৭১৭১৪০১৯৩)।ঢাকা-১ এবং ঢাকা-২: ঢাকা-১ ও ঢাকা-২ রেজিস্ট্রেশনের স্থান ও তারিখ পরে জনানো হবে। প্রয়োজনে: রকিবুল ইসলামের (০১৮১৫২৫৯৪৭৩) সঙ্গে যোগাযোগ করা যাবে।আঞ্চলিক গণিত উৎসব ও রেজিস্ট্রেশনের তারিখ-সংক্রান্ত যেকোনো পরিবর্তন এবং নতুন তথ্যের জন্য শিক্ষার্থীদের প্রথম আলো এবং রোববারের ‘বিজ্ঞান প্রজন্ম ও গণিত ইশকুল’ পাতায় নজর রাখতে হবে। গণিত অলিম্পিয়াডের নমুনা প্রশ্ন পাওয়া যাবে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে: www.matholympiad.org.bdগণিত উৎসব-সংক্রান্ত ব্যাপারে উৎসবের সমন্বয়কারী বায়েজিদ ভূঁইয়ার সঙ্গে (০১৯১৭০৯৩১৯১) যোগাযোগ করা যাবে।গণিত অলিম্পিয়াড ডেস্ক