শুরু হচ্ছে জাতীয় পথনাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন প্রতিবছরের মতো এবারও পয়লা ফেব্রুয়ারি থেকে আয়োজন করতে যাচ্ছে ‘জাতীয় পথনাট্যোৎসব’। কেন্দ্রীয় শহীদ মিনারে সপ্তাহব্যাপী এ উৎসবে সারা দেশের ৪৭টি নাট্যদল তাদের পথনাটক নিয়ে অংশ নেবে। ‘পথনাটকের মত্ত স্রোতে, ভেসে যাক যুদ্ধাপরাধী মৌলবাদ’ শিরোনামে অনুষ্ঠেয় এ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে আলোচনা করবেন নাট্যজন সারা যাকের, মান্নান হীরা, গোলাম কুদ্দুছ, হাসান আরিফ প্রমুখ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের চেয়ারম্যান লিয়াকত আলী।