শুরু হচ্ছে ভাষা প্রতিযোগ, আজ মৌলভীবাজারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগ-২০১৩। প্রথম দিনে মৌলভীবাজার অঞ্চলের ভাষা প্রতিযোগ মৌলভীবাজার সরকারি কলেজে অনুষ্ঠিত হচ্ছে। এতে সিলেট বিভাগের মৌলভীবাজার, সিলেট, হবিগঞ্জ ও সুনামগঞ্জ—এই চার জেলার চতুর্থ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী অংশ নেবে। সকাল নয়টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ভাষা প্রতিযোগের কার্যক্রম শুরু হবে।ভাষা প্রতিযোগে অতিথি হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সৈয়দ আজিজুল হক ও তারিক মঞ্জুর, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষক বিনয় বর্মণ, মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের শিক্ষক কুদরত-ই-হুদা, মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষক মো. আবদুল খালিক ও প্রথম আলোর বার্তাকক্ষ ব্যবস্থাপক অরুণ বসু। এতে সংগীত পরিবেশন করবেন ক্লোজআপ-ওয়ানের শিল্পী পুলক।