শুরু হলো উদয় শঙ্করের নাচের ওপর কর্মশালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্যগুরু উদয় শঙ্করের নাচের ওপর কর্মশালার আয়োজন করেছে ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স-বাংলাদেশ। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর নৃত্যকলা বিভাগের মহড়াকক্ষে ‘উদয়ন’ শিরোনামের এ কর্মশালা শুরু হয়েছে ১ মার্চ। পরিচালনা করছেন ভারতের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ওয়ার্ল্ড ড্যান্স অ্যালায়েন্স-এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট ঊর্মিমালা সরকার। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লুবনা মারিয়াম, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, আনিসুল ইসলাম ও তামান্না রহমান। ছয় দিনের কর্মশালায় অংশ নিচ্ছেন সারা দেশ থেকে আসা ৩০ জন নৃত্যশিল্পী।