শুরু হলো মুভিয়ানার চলচ্চিত্র পাঠচক্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হলো মুভিয়ানা ফিল্ম সোসাইটি আয়োজিত তিন মাসব্যাপী চলচ্চিত্র পাঠচক্র। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্রনির্মাতা মোরশেদুল ইসলাম, চিত্রসমালোচক মইনুদ্দিন খালেদ, শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী, একাডেমীর চলচ্চিত্র ও নাট্য বিভাগের পরিচালক সারা আরা মাহমুদ ও ফিল্ম আর্কাইভের পরিচালক জহির আহমদ। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বেলায়াত হোসেন। আলোচনার পর ইতালিয়ান চলচ্চিত্র বাইসাইকেল থিবস প্রদর্শন করা হয়। পাঠচক্রটি প্রতি মাসের শুক্রবার এবং প্রথম ও শেষ শনিবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।