শুরু হলো ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও শুরু হলো সৌন্দর্য প্রতিযোগিতার অনুষ্ঠান ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’। ‘লিভ বিউটিফুল’ স্লোগান নিয়ে সপ্তমবারের মতো ইউনিলিভার ও চ্যানেল আই যৌথভাবে এ আয়োজন করেছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে নাম নিবন্ধনের পর্ব। গতকাল রোববার রাতে তেজগাঁওয়ের চ্যানেল আই ভবনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউনিলিভারের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর কে এস এম মিনহায, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভারের মিডিয়া ম্যানেজার তানভীর ফারুক, এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন্স লিমিটেডের নির্বাহী পরিচালক নেভিল ফেরদৌস হাসান এবং বিগত কয়েক বছরের লাক্স সুন্দরীরা। সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, ৩০ এপ্রিল পর্যন্ত চলবে নাম নিবন্ধন। এখান থেকে প্রাথমিক বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে শুরু হবে পরবর্তী পর্ব। প্রতিবারের মতো এবারও লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পাবেন একটি নতুন গাড়ি। প্রথম রানারআপ পাবেন পাঁচ লাখ টাকা, দ্বিতীয় রানারআপ পাবেন তিন লাখ টাকা এবং বাকি সাতজন পাবেন এক লাখ টাকা করে। এ ছাড়া থাকছে অভিনয়ে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষাবৃত্তি ও বিভিন্ন উপহারসামগ্রী। ১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি তরুণী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।১৮ বছরের বেশি বয়সী যেকোনো বাংলাদেশি তরুণী এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। নিবন্ধন করা যাবে জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত ফরম পূরণ করে। এ ছাড়া প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত জানতে ০৯৬৬৬৫২৭৭১২ নম্বরে যোগাযোগ করা যাবে। প্রথমবার লাক্স-চ্যানেল আই বিজয়ীর মুকুট পরেন শানারৈ দেবী শানু। ২০০৬ সালে জাকিয়া বারী মম, ২০০৭ সালে বিদ্যা সিনহা মিম ও ২০০৮ সালে চৈতি। ২০০৯ সালে মেহ্জাবিন ও ২০১০ সালের শিরোপা জিতে নেন রাখি। ২০১১ সালে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি। এবারের আয়োজনে বেরিয়ে আসবে ২০১২ সালের লাক্স-চ্যানেল আই সুপারস্টারের সেরা সুন্দরী।