৫ সেপ্টেম্বর নারীমঞ্চে ‘হাতে স্টিয়ারিং, চোখে স্বপ্ন’ শিরোনামের লেখাটি পড়েছি। প্রশিক্ষণপ্রাপ্ত এই ২১ জন নারী আরও অনেককেই বোঝাতে পারবেন যে শুধু সাহসের অভাবে পিছিয়ে যাওয়া উচিত নয়। দক্ষতার সঙ্গে কাজ করলে যেকোনো কাজেই সফল হওয়া যায়। সরকারের জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সিদ্ধান্তে বিআরটিএর দিকনির্দেশনায় ব্র্যাক নারী গাড়িচালক প্রশিক্ষণের প্রকল্পটি সত্যিই সময়োপযোগী। সফলতার সঙ্গে যদি ব্র্যাক এ কার্যক্রম চালিয়ে যেতে পারে, তবে সেটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক একটা পরিবর্তন নিয়ে আসবে। বিভিন্ন ধরনের পারিবারিক, সামাজিক বাধা উপেক্ষা করে গাড়ি চালনায় প্রশিক্ষণ নিতে আসা এই নারীদের জন্য রইল শুভকামনা। অসীম সাহসিকতা ও বাধা উপেক্ষা করে যাওয়ার মানসিকতার জয় হোক। পূরণ হোক স্টিয়ারিং হাতে নতুন জীবনের স্বপ্ন...। শায়লা ইয়াসমিন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।